কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে মোসলেহ উদ্দিন খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
জোবেদা ওই বাড়ির জাফর ইকবালের মেয়ে এবং হাজিরহাট মিল্লাত একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনরা জানান, জোবেদা সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে সবাই। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে বাড়ির লোকজন তার মরদেহ উদ্ধার করে। জোবেদা মৃগীরোগে আক্রান্ত ছিল। এ কারণে সে পুকুরে পড়ে যেতে পারে বলে ধারণা স্বজনদের।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।
কাজল কায়েস/ এফআরএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ২ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৩ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৪ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ৫ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার