ঝিকরগাছায় ট্রাকচাপায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালী এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলী ছেলে আলমগীর হোসেন (৪৫) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।
গদখালি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গদখালী এলাকায় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই যুবক।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে ঘাতক ট্রাক এবং এর চালকের সন্ধান এখনো মেলেনি।
মো. জামাল হোসেন/ এফআরএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম