কুমার নদে গোসলে নেমে প্রাণ গেলো ইটভাটা শ্রমিকের
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদে গোসল করতে নেমে মিল্টন আলী (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোষবিলা গ্রামের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিল্টন আলী একই ঘোষবিলা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যান মিল্টন। পরে আর বাড়ি ফেরেননি। তাকে কুমার নদে খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের