খাগড়াছড়িতে দুই কাউন্সিলর প্রার্থীর অর্থদণ্ড
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার দুই কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এ অর্থদণ্ড আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম জানান, খাগড়াছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এটিএম রাশেদ উদ্দিন ও পরিমল দেবনাথ নির্বাচনী বিধি লঙ্ঘন করে গাড়িতে পোস্টার লাগিয়েছেন। আর এ অপরাধেই তাদের অর্থদণ্ড করা হযেছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী