দিনাজপুর পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর
ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের ডুবে মাহাবুবা (৭) ও মেহেবুবা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার মনমথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মাহাবুবা উপজেলার মনমথপুর ইউনিয়নের ফ্যাক্টরি পাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও মেহেবুবা হাফিজুল ইসলমের মেয়ে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন।
স্থানীয়রা জানান, মাহাবুবা ও মেহেবুবা বিকেলে বাড়ির পাশের বন্ধুদের সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জাগো নিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম