মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো জেলের
ফাইল ছবি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠারোবেকি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
রিয়াজের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম। তিনি বলেন, আহত চারজনের মধ্যে রিয়াজ উদ্দিন মারা গেছেন। বাকিরা সুস্থ আছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় রিয়াজসহ তারা চারভাই পাশের মেঘনা নদীতে একটি নৌকা করে বড়শি দিয়ে মাছ শিকারে যান। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ বজ্রপাতে রিয়াজসহ সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ইকবাল হোসেন মজনু/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে