লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) রাতে স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুণ্ন ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৩৪ এর গ উপধারা অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জাগো নিউজকে বলেন, সাম্প্রদায়িক ঘটনা নিয়ে সোহেল তার ব্যবহৃত ফেসবুকে উস্কানিমূলক লেখা পোস্ট করেছে। সাংগঠনিক বিরোধী লেখাও তিনি ফেসবুকে পোস্ট করেন। এজন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
কাজল কায়েস/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি