অপহরণের তিন সপ্তাহ পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১
নোয়াখালীর চাটখিলে অপহরণের তিন সপ্তাহ পর স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে গোলাম মোস্তফা শাকিল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় রোববার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও শাকিলকে গ্রেফতার করা হয়। শাকিল ফেনীর দারগারহাট এলাকার আবদুল লতিফের ছেলে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এর আগে ২৭ সেপ্টেম্বর (সোমবার) সকালে স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রী অপহরণের শিকার হন। পরে ছাত্রীর মা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেন।
ইকবাল হোসেন মজনু/ইউএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে