ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির হোসেন (১১) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বড়চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির ওই গ্রামের আলম মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, প্রতিবন্ধী সাব্বির হোসেনের বাবা আলম মণ্ডল একজন দিনমজুর। জীবিকার তাগিদে তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকেন। সাব্বির মায়ের সঙ্গে বাড়িতে থাকে। মঙ্গলবার দুপুরে সাব্বিরকে বাড়িতে রেখে তার মা বাড়ির বাইরে যান। এসময় বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।
উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জুলাহাউস জানান, বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে স্বজনরা মরদেহ দাফন করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম