বিয়ের দুই মাসের মাথায় সন্তান প্রসব, মায়ের মামলা
নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের মাত্র দুই মাসের মাথায় এক নববধূ (১৮) সন্তান প্রসব করেছেন। এ ঘটনায় মো. রাসেল (২০) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন তরুণীর মা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক।
তিনি বলেন, ভিকটিমের মা থানায় এসে অভিযোগ করেন তার মেয়ে বিয়ের দুই মাসের মাথায় সন্তান প্রসব করেছেন। এ নিয়ে তার অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে ভুক্তভোগী তরুণীর সঙ্গে রাসেল নামের এক যুবকের মোবাইলে পরিচয় হয়। তিনি উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন রাসেল। সর্বশেষ গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুবেল ভিকটিমের সঙ্গে কথা আছে বলে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। ভিকটিম রাজি না হলে নিজ শয়ন কক্ষে নিয়ে ধর্ষণ করেন রাসেল। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী।
বিষয়টি ভিকটিম প্রথমে গোপন রাখেন। কয়েক মাস আগে অন্য এক ছেলের সঙ্গে তরুণীর বিয়ে হয়। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্য ৭টার দিকে সন্তান প্রসব করেন ওই তরুণী।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে