হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। ছুটি শেষে বৃহস্পতিবার আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ আছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, আজ সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী ফেরত আসা অব্যাহত আছে। ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা দেশের আসতে পারবেন।
এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম