বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রাণ গেলো সাইকেল আরোহীর
ফরিদপুরে সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় সীমানা প্রাচীর ভেঙে ইকবাল হোসেন (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে গুহলক্ষীপুরের পালপাড়ায় নন্দী বাড়ির সীমানা প্রাচীর ভেঙে এ ঘটনা ঘটে।
ইকবালের বাড়ি যশোরে। তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে আউট সোর্সিং হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জাগো নিউজকে বলেন, ইকবাল গুহলক্ষীপুরের পাল পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। রাতে সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় প্রতিবেশীর পুরাতন দেওয়াল ভেঙে তার ওপর আছড়ে পড়ে। তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এন কে বি নয়ন/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
- ২ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ৩ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
- ৪ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৫ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু