নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ৭ হাজার মিটার জাল ধ্বংস
ফরিদপুরের বোয়ালমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় সাত হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও লংকারচর এলাকায় মধুমতী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, মধুমতি নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এ অভিযান চালানো হয়।
এন কে বি নয়ন/ইউএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আরোহী বাবা-ছেলের মৃত্যু
- ২ বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ফারহানা
- ৩ রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা-হট্টগোল
- ৪ মৌলভীবাজারে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- ৫ গরু চুরির চেষ্টা ব্যর্থ, চোরের ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা