কুমিল্লায় সড়কে প্রাণ গেলো ২ জনের
সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ।
কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের খাড়াতাইয়া গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (১৮) ও একই উপজেলার নগরপাড় গ্রামের শাহীন মিয়ার ছেলে নয়ন (২০)।
এদিকে এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মোশাররফ হোসেন চৌধুরী (৩৯) ও হেলপার রাজন সরকারকে আটক করেছে পুলিশ। তাদের দুজনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জাব্বার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ব্রাক্ষণপাড়াগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয় ওই কাভার্ডভ্যান। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এর চালক ও আরোহীর।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/