বারির নতুন মহাপরিচালক দেবাশীষ সরকার
কৃষিবিজ্ঞানী ও কীটতত্ত্ববীদ ড. দেবাশীষ সরকারকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের জারি করা আদেশবলে বারির মহাপরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি সদ্য অবসরপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে ড. দেবাশীষ সরকার বারির পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা) হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি বারির কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব ছাড়াও তিনি বাংলাদেশ শাক-সবজি, ফল ও পান ফসলের পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুত্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল, দৈনিক ও মাসিক পত্রিকায় তার বিজ্ঞান গবেষণা বিষয়ক বিভিন্ন নিবন্ধ প্রকাশ পেয়েছে।
১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন ড. দেবাশীষ সরকার।
মো. আমিনুল ইসলাম/ইউএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ