বেগমগঞ্জ মডেল থানার ওসিকে বদলি
মোহাম্মদ কামরুজ্জামান সিকদার
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদারকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে মীর জাহেদুল হক রনিকে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওসি মো. কামরুজ্জামান সিকদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়। আর বেগমগঞ্জ মডেল থানার ওসি করা হয় নোয়াখালী আরওআই রিজার্ভ অফিসের পরিদর্শক মীর জাহেদুল হক রনিকে।
এর আগে ১৫ অক্টোবর চৌমুহনীতে সহিংসতার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি মোহাম্মদ কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন ও পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়। সেই নির্দেশনা অনুযায়ী এই পদায়ন করা হলো।
ওই দিন জুমার নামাজের পর চৌমুহনীতে হামলার ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু, বেশ কিছু মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে