মাদক মামলায় নারীর যাবজ্জীবন
গাইবান্ধায় মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামে এক নারীর যাবজ্জীবন ও রুবেল মিয়ার নামে এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহানাজ বেগম সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া সদরের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসে পৌর শহর থেকে ৮০ গ্রাম হিরোইন ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আজ এই রায় দেন বিচারক।
জাহিদ খন্দকার/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬