কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো দুই শিশুর
কুষ্টিয়ার খোকসায় ট্রাকচাপায় দুই শিশু নিহত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুমারখালী বড়ইচারা গ্রামের রফিকের ছেলে রাতুল (১০) ও খোকসা মোড়াগাছার আক্তার মালিথার ছেলে শাহেদ (১৪)। সম্পর্কে তারা খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রাতুল ও শাহিন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজবাড়ী মুখী রডবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব