কুমিল্লায় অগ্নিকাণ্ডে স্কুলছাত্রের মৃত্যু : আহত ৪
ফাইল ছবি
কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাসান নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা- মাসহ পরিবারের আরও চার সদস্য অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। উপজেলার রাজাপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে বুধবার গভীর রাতে ওই ঘটনা ঘটে।
আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্র হাসানের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, পাইকোটা গ্রামের মো. হোসেনের ঘরে বুধবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন।
পরে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে গৃহকর্তা মো. হোসেন, তার স্ত্রী আবুনী বেগম, মেয়ে রিমা, মিতা ও ছেলে হাসানকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়। হাসান উপজেলার শংকুচাইল উচ্চ বিদায়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী