ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেলো তরুণের
ফেনীর ছাগলনাইয়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে সৌরভ (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত সৌরভ ছাগলনাইয়া উপজেলার নুরুল হকের ছেলে।
সোমবার (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে পৌরসভার বাঁশপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে অসাবধানতাবশত পড়ে যায় সৌরভ। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নুর উল্লাহ কায়সার/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬