৬ মাসের সাজার ভয়ে ৫ বছর পলাতক, অতঃপর ধরা
চেক জালিয়াতির মামলায় মো. জাহাঙ্গীর আলমকে (৫১) ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। সেই সাজা থেকে বাঁচতে প্রায় পাঁচ পালিয়ে বেড়াচ্ছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি।
সোমবার (২৫ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়ার মৃত শেখ আহমদের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চেক জালিয়াতির মামলায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলমের ছয় মাসের সাজা হয়। এরপর থেকেই তিনি পলাতক। অবশেষে সোমবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বলেন, ‘তার বিরুদ্ধে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
সালাউদ্দীন কাজল/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী