পাবনা জেনারেল হাসপাতাল থেকে ৬ দালাল আটক
পাবনা জেনারেল হাসপাতাল থেকে দালাল চক্রের ছয় সদস্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দালাল চক্রের সদস্যরা হলেন-পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া মহল্লার আব্দুল হান্নানের ছেলে পিন্টু (৩২), মহররমের ছেলে রাসেল (২৫), ছাতিয়ানী মহল্লার আমিনউদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৪০), কবিরপুর মহল্লার মসিদুল ইসলামের ছেলে উজ্জ্বল ফকির (৩০), রিয়াজ হোসেনের ছেলে শাকিল (২০) ও আব্দুল মজিদের ছেলে সোহাগ (২৯)।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দালাল চক্রের ছয় সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দালালদের কাছে হাসপাতালের সাধারণ রোগীরা জিম্মি। তারা হাসপাতালে গ্রাম থেকে আসা নিরীহ রোগীদের ভুল বুঝিয়ে ভালো চিকিৎসার নামে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসা দেওয়ার নামে বিভিন্ন টেস্ট করিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।
আটকদের পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আব্দুল হান্নান।
আমিন ইসলাম জুয়েল/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে