গলায় মার্বেল আটকে প্রাণ গেলো শিশুর
চুয়াডাঙ্গায় গলায় মার্বেল আটকিয়ে সোয়াইদ হোসেন (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সোয়াইদ হোসেন বেলগাছী গ্রামের রাজমিস্ত্রি সোহাগ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় মার্বেল নিয়ে খেলছিল শিশু সোয়াইদ। এসময় সে একটি মার্বেল মুখে দিলে গলায় আটকে যায়। এতে শিশুটি কান্নাকাটি শুরু করে দেয়। পরিবারের লোকজন তার গলায় কোনো কিছু আটকে আছে কি না দেখতে গেলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমাদের কেউ জানায়নি।
সালাউদ্দীন কাজল/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী