রাজশাহী মেডিকেলে আরও ৫ জনের প্রাণহানি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যান।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাত জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। সন্দেহজনক রোগী ৩৮ জন, করোনা আক্রান্ত ছয়জন ও উপসর্গে ভর্তি আছেন ছয়জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪ জনের নমুনা পরীক্ষায় দুজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার এক দশমিক ০২ শতাংশ।
ফয়সাল আহমেদ/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যতই শক্তিশালী হোক খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী
- ২ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ৩ মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ৪ অভিযানের আগেই সরিয়ে ফেলা হলো সাঙ্গু নদী থেকে লুট করা পাথর
- ৫ এমপির নামে ভিজিএফ কাণ্ড: গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন