অধ্যক্ষ মুখলেছুর রহমান খান আর নেই
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ শিক্ষাবিদ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
শুক্রবার রাত ১টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আছর জানাজা শেষে প্রফেসর মুখলেছুর রহমান খানকে তার নিজ বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দাদঘর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, প্রফেসর মুখলেছুর রহমান খান দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ২ বিয়ে থেকে ফেরার পথে বাস-মাইক্রো সংঘর্ষ, যাত্রীদের মারামারিতে আহত ৫
- ৩ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ৪ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ৫ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ