বাবার গাড়িচাপায় প্রাণ গেল ছেলের
ফাইল ছবি
হবিগঞ্জে বাবার গাড়িচাপায় ওমর ফারুক নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক (১৪ মাস) আলমগীর মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাবা আলমগীর হোসেন বাড়ির উঠনে মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে শিশু ওমর ফারুক আসলে গাড়িচাপায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, হাসপাতালে পৌঁছার আগেই শিশুটি মারা গেছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন