সরকারি টেলিফোনের ক্যাবল চুরির সময় গ্রেফতার ৩
বগুড়ার শাজাহানপুরে সরকারি টেলিফোনের ভূগর্ভস্থ ক্যাবল চুরির সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দর্জিপাড়া গ্রামের আব্দুল জুব্বারের ছেলে সুলতান আহমেদ (৩০), সুজাবাদ পশ্চিমপাড়ার আব্দুল গফুরের ছেলে আনোয়ার (৩২) ও সাজাপুর পশ্চিমপাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল হান্নান (৩২)।

পুলিশ জানায়, উপজেলার সাজাপুর রাধারঘাট গ্রামে মাটি খুঁড়ে ভূগর্ভস্থ মূল্যবান সরকারি টেলিফোন ক্যাবল চুরি করছিলেন ওই তিন যুবক। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে কাটা ক্যাবলসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দিয়ে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এসজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম