সখীপুরে এমপি থেকে এবার মেয়র পদে নাছির
টাঙ্গাইল জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন বিগত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তিনি জামানত হারালেও এবারের পৌর নির্বাচনে তিনি সখীপুর পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়নে নির্বাচন করছেন।
এ নির্বাচনেও তাকে দলীয় বিদ্রোহী প্রার্থী ছানোয়ার হোসেন সজীবকে মোকাবেলা করে প্রচারণা চালাতে হচ্ছে।
সখীপুর পৌরসভায় অন্য মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবু হানিফ আজাদ, জাতীয় পার্টির আয়নাল হক সিকদার। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ