৩ বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ২ যুবক
ভালো কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি যুবককে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এর আগে তারা সেখানে তিন বছর কারাভোগ করেছেন।
রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন- চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার ঝন্টু বাড়ৈর ছেলে টিটুল বাড়ৈই (৩০) ও একই এলাকার আমল বাড়ৈর ছেলে মিন্টু বাড়ৈই (২৫)।
ফেরত আসা মিন্টু বাড়ৈই জানান, ভালো কাজ দেওয়ার নাম করে এক দালাল তাদের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে কাজ না দিয়ে তাদের ভারতে রেখে পালিয়ে আসে দালালরা। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। তিন বছর কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরে আসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ এ বিষয়ে জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, থানা থেকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হবে।
মো. জামাল হোসেন/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য আপাতত বিকল্প ট্রেন
- ২ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৩ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- ৪ ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
- ৫ ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত