ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রিপোর্টে যমজ, হাসপাতালে তিন সন্তানের মা হলেন সুমাইয়া

দাউদকান্দি (কুমিল্লা) | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১০ নভেম্বর ২০২১

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর খিদমা ডিজিটাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফুটফুটে তিন সন্তান জন্ম দিয়েছেন সুমাইয়া বেগম নামের এক মা। বুধবার (১০ নভেম্বর) দুপুরে তাদের জন্ম হয়।

সুমাইয়া বেগম চাঁদপুরের কঁচুয়া উপজেলার জয়নগর গ্রামের সৌদি প্রবাসী মো. সাদ্দাম হোসেনের স্ত্রী।

গৌরীপুর খিদমা ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান দেওয়ান মো. সাইফুল ইসলাম স্বপন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রসব বেদনা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন সুমাইয়া বেগম। অন্য একটি হাসপাতালের দেওয়া রিপোর্টে যমজ বাচ্চার কথা উল্লেখ থাকলেও দুপুরে সিজারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছে। তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নবজাতকদের মামা আব্দুল বাতেন জাগো নিউজকে বলেন, একসঙ্গে তিনজনের মামা হতে পেরে আমি আনন্দে আত্মহারা। এ সংবাদে বোনজামাই ও আত্মীয়-স্বজনদের মাঝে খুশির হাওয়া বইছে। তিনি নবজাতকদের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এসআর/এএসএম