আমৃত্যু কারাদণ্ড নারী মাদক কারবারির
ফাইল ছবি
গাইবান্ধায় মাদক মামলায় মল্লিকা বেগম নামের এক নারীকে আমৃত্যু কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর আসামি আইয়ুব আলী মণ্ডলকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্ত আসামি মল্লিকা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার শাহাপাড়া খলসি এলাকার আইয়ুব আলীর স্ত্রী।
এ ব্যাপারে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ১৪ জানুয়ারি ১০০ গ্রাম হেরোইন ও ৩৮৩ পিস ইয়াবাসহ মল্লিকা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ মল্লিকা বেগম ও আইয়ুব আলী মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের দিন ধার্য করেন। বৃস্পতিবার ধার্য তারিখ অনুযায়ী আদালতে শুনানি শেষে বিচারক মল্লিকা বেগমকে আমৃত কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া মামলার অপর আসামি আইয়ুব আলীকে খালাস দিয়েছেন বলেও জানান তিনি।
জাহিদ খন্দকার/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬