ফরিদপুরে বাস খাদে পড়ে চালক নিহত, আহত ১০
ফরিদপুরের নগরকান্দায় বাস খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহত চালকের নাম মো. ফিরোজ শেখ (৫১)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শুয়াদি ও জিয়াকুলি এলাকার মাঝামাঝি মহাসড়কে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ এর সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে চট্টগ্রামগামী বলাকা পরিবহনের একটি বাস উপজেলার শুয়াদি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসচালক ফিরোজ শেখ ঘটনাস্থলেই মারা যান।
আহত হন অন্তত ১০ জন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। তাদের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এন কে বি নয়ন/বিএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী