মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামে মাকে কুপিয়ে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন ছেলে মুকুল।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের গাজিপাড়ায় এ ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন মুকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত জবেদা খাতুন (৪৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের গাজিপাড়ার আসান আলির স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসিন বলেন, চুয়াডাঙ্গা পিরোজখালী গ্রামের গাজিপাড়ার জবেদা খাতুন সংসারের কাজ সেরে বিকেল সাড়ে ৪টার দিকে বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন।
এ সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে মুকুল ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুকুল পুলিশ হেফাজতে আছে।
সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ২ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৩ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৪ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি
- ৫ খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত