পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য রতন বিশ্বাস (৩৫) নিহত হয়েছেন। সোমবার বিকেলে পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন বিশ্বাস নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি বাজার এলাকার বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রতন বিশ্বাস দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে ঢাকাগামী এক পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ কুমুদিনী হাসপাতাল মর্গে রয়েছে।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ