নওগাঁয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুরে দুইটি ওয়ান শুটারগানসহ মঞ্জুর হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ধানসুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মঞ্জুর হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের হরিশাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁর নিয়ামতপুর থানার ধানসুরা গ্রামে অভিযান চালায়। এসময় মঞ্জুর হোসেন ব্যাটারিচালিত ভ্যানে মাদকদ্রব্য ও অস্ত্র নিয়ে অবস্থান করছিল। র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে মঞ্জুর হোসেন পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
মঞ্জুর হোসেনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
আব্বাস আলী/ইউএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু