আখাউড়ায় ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে উপজেলার মিনারকোট সীমান্ত এলাকায় ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে।
বিজাবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে ১২ বিজিবির ঘাগুটিয়া বর্ডার আউটপোস্টের (বিওপি) কমান্ডার (জুনিয়র কর্মকর্তা) মো. মাহবুব আলমের নেতৃত্বে আখাউড়া উপজেলার মিনারকোট সীমান্ত এলাকায় নিয়মিত মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ