বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, জরিমানা গুনলেন ৪৬০ যাত্রী
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৪৬০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ ৮৩ হাজার ২৮০ টাকা আদায় করেছে রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ।
শনিবার (২০ নভেম্বর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা চিত্রা ও পদ্মা এক্সপ্রেস ট্রেন থেকে এসব জরিমানা আদায় করা হয়।
পাকশী রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছন।
তিনি বলেন, রেলওয়ের চলমান অভিযানের অংশ হিসেবে চিত্রা ও পদ্মা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এসময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৪৬০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৫৫ হাজার ৫৮০ টাকা ও জরিমানা ২৭ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।
তিনি আরও বলেন, বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
আমিন ইসলাম জুয়েল/ইউএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই