ইঁদুর মারতে ক্ষেতে বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেলো বৃদ্ধের
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের একটি ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে।
চাকামাইয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সকালে আজিম উদ্দিন ওই ক্ষেতে ঘাস কাটতে গিয়ে তারের সঙ্গে পেঁচিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষক ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি থানায় নিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুর রহমান বলেন, ক্ষেতে বিদ্যুৎ সংযোগ কীভাবে দেওয়া হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান মিরাজ/ইউএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা