আখাউড়ায় ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্ববাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার দুপুরে কড়া পুলিশি প্রহরায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন জাগো নিউজকে জানান, ভোটগ্রহণের জন্য সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব, ২৫০ জন পুলিশ, ১১টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স ও ৫টি ম্যাজিস্ট্রেট টিম কাজ করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৫৮ জন এবং নারী ভোটার ১২ হাজার ৪৯২ জন।
আজিজুল আলম সঞ্চয়/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ