শীত উপেক্ষা করে কেন্দ্রে ভোটারদের ভিড়
পৌষের কনকনে শীত উপেক্ষা করে গায়ে চাদর মুড়িয়ে বুধবার সকাল সাড়ে ৮টায় আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন ৭০ বছর বয়সী আবদুল ওয়াহাব। জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ ৮ বছর পর নৌকা আর ধানের শীষ প্রতীকে নির্বাচন হচ্ছে। তাই মনে অনেকটা আনন্দ নিয়েই সকাল সকাল ভোট দিতে এসেছি। ভোটের পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ মনে হচ্ছে। বাকি সময়টা এভাবে গেলেই হয়।
শীত উপেক্ষা করে বাসা-বাড়ির কাজ ফেলে ভোটকেন্দ্রে এসেছেন নারীরাও, তারাও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
ভোটককেন্দ্র থেকে বের হয়ে মাঝ বয়সী নারী শিউলি আক্তার জাগো নিউজকে বলেন, অনেক ভালো লেগেছে ভোট দিয়ে। ভোট দিতে কোনো ধরনের সমস্যা হয়নি, শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছি।
এর আগে বুধবার সকাল ৮টা থেকে ১১টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজিজুল আলম সঞ্চয়/এআরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ