সরাইলে যাত্রীবাহী নৌকাডুবি : নিখোঁজ ৫
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবে ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পানিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ যাত্রীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবদুল হক জাগো নিউজকে বলেন, সকালে পানিশ্বর বাজার নৌকাঘাট থেকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে একটি নৌকা আশুগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পরই অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে ৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছেন।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ২ বিয়ে থেকে ফেরার পথে বাস-মাইক্রো সংঘর্ষ, যাত্রীদের মারামারিতে আহত ৫
- ৩ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ৪ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ৫ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ