দুই ইউনিয়ন থেকে মেম্বার হলেন স্বামী-স্ত্রী
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথক ইউনিয়ন থেকে স্বামী-স্ত্রী নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ নভেম্বর) সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা গোলজার হোসেন। দীর্ঘ ১৭ বছর পূর্বে উপজেলার দহবন্দ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়িতে রেখে দেন।
২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গোলজার হোসেন বেলকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে এবং দহবন্দ ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদে সাহিদা বেগম নির্বাচন করলে উভয়েই নির্বাচিত হন।
দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের বাসিন্দারা জানান, গোলজার হোসেন বেলকার বাসিন্দা হলেও দহবন্দ ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। এ কারণে তার দ্বিতীয় স্ত্রী সাহিদা বেগম নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে গোলজার হোসেন বলেন, সবসময় মানুষের পাশে থাকার কারণে দুই ইউনিয়নবাসী আমাকে বেশ ভালোবাসতো। এজন্য আমরা স্বামী-স্ত্রী দুজনই নির্বাচিত হয়েছি। দুই ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জাহিদ খন্দকার/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬