বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জামাই, মোরগ প্রতীকে মেম্বার হলেন শ্বশুর
পাবনার চাটমোহরে একই ইউনিয়নে জামাই-শ্বশুর মেম্বার নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ শ্বশুর নির্বাচনে অংশ নিলেও বিএনপি নেতা জামাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মোরগ প্রতীকে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম পিন্টু ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন।
পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জামাই-শ্বশুরের বিজয় লাভের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৯৭৫ ভোট পেয়ে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মোরগ প্রতীকে নির্বাচিত হয়েছেন। এর আগেও বিএনপি নেতা জামাই ইউপি সদস্য হলেও প্রথমবারের মতো শ্বশুর ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার