গোসলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারীর
চুয়াডাঙ্গায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাফুজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মাফুজা খাতুন একই এলাকার মৃত শেরেগুল শেখের স্ত্রী।
তার স্বজনরা জানান, তার বাড়ির টিউবওয়েলের সঙ্গে আছে বৈদ্যুতিক মোটর। বিকেলে টিউবওয়েলে গোসল করতে। এ সময় টিউবওয়েলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘুস ছাড়া নড়েন না বরিশালের জেলা রেজিস্ট্রার
- ২ ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৫ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট