গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী খাতিজা বেগমকে হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলাম মিঠুর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাইদুল ইসলাম মিঠু সদর উপজেলার নারায়নপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক ইসলাম প্রিন্স জানান, দাম্পত্য কলহের জেরে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে খাতিজাকে শ্বাসরোধে হত্যা করে মাইদুল ইসলাম মিঠু। পরদিন সকালে বিছানার উপর গলায় ওড়না জড়ানো খাতিজার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। ওইদিন নিহত খাতিজার বাবা মো. আব্দুর রেজ্জাক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ রায় দেন।
জাহিদ খন্দকার/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬