রাতের আঁধারে মাটি কেটে বিক্রি, অর্ধলাখ জরিমানা
ফরিদপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমি থেকে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৩৭)।
বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর এলাকার নছরউদ্দিন মুন্সিপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) লাভলী ইয়াসমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত পাঁচদিন ধরে একটি জমি ইজারা নিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটা শুরু করার দুইদিন পর থেকেই ওই ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসন মিলে জাহাঙ্গীরকে মাটি কাটতে নিষেধ করেন। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে মাটি কাটতে থাকেন তিনি। খবর পেয়ে বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) লাভলী ইয়াসমিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ