ঠাকুরগাঁওয়ে ৩ কেন্দ্রের ফলাফল স্থগিত
হামলা, ব্যালট পেপার ছিনতাই আর অবৈধ সিল মারার অভিযোগ পাওয়া গেছে ঠাকুরগাঁও পৌরসভার ৩টি কেন্দ্রে। এই অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফলাফল স্থগিত করে ব্যালট পেপার ও মালামাল রিটার্নিং অফিসারের কাছে জমা করেছেন।
কেন্দ্রগুলো হচ্ছে; ঠাকুরগাঁও পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের পুরুষ কেন্দ্রটি।
এ সময় পলিটেকনিক কলেজ কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব ও সাংবাদিক পার্থ সারথী দাসের ওপর হামলা চালানো হয়। তাদের ক্যামেরা ভাঙার চেষ্টাও করা হয়। তাদের বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়।
অভিযোগ পাওয়া যায়; ঠাকুরগাঁও পৌরসভার পলিটেকনিক কলেজ কেন্দ্রে ও গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধভাবে সিল মারার সময় বাধা দিলে কয়েকজন সন্ত্রাসী ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
এ সময় বেলা সাড়ে ১২টা থেকে ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পলিটেকনিক কেন্দ্রে অবৈধভাবে ভেতরে প্রবেশ করে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যাবার চেষ্টা করলে ২ জন সংবাদকর্মীর ওপর হামলা চালায় তারা। তাদের ক্যামেরা ও মাইক্রেবাস ভাঙচুর করে।
তবে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের অভিযোগ আ’লীগ প্রার্থীর সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটনাচ্ছে।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার আফম ফজলে রাব্বীর কাছে জানতে চাইলে কেন্দ্র স্থগিতের কথা স্বীকার করে করেছেন তিনি।
রবিউল এহ্সান রিপন/এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ২ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৩ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৪ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৫ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার