ট্রাক্টর উল্টে খাদে পড়ে বাবা-ছেলে নিহত
প্রতীকী ছবি
ফরিদপুরের সদরপুরে ট্রাক্টর উল্টে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মেছেরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের বাদশা কান্দি গ্রামের মো. মোফাজ্জল হোসেন বাদশা (৪০) ও তার ছেলে জাহিদুল ইসলাম (১৩)। তারা মেছেরডাঙ্গী গ্রাম থেকে জমি চাষ করে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় নাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্কাস আলী জানান, বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিক উল্লাহ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এনকেবি নয়ন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ