নন্দীগ্রামে আদিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পৃথক মামলা
প্রতীকী ছবি
বগুড়ার নন্দীগ্রামে চোলাই মদ উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় ৭০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের বৃন্দাবনপাড়ায় আদিবাসী পল্লীতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের একটি দল আদিবাসী নয়ন মাহাতোর বাড়িতে তল্লাশি কালে পুলিশকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে আদিবাসীরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে আদিবাসী নারী-পুরুষ সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ আদিবাসী পল্লীর অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনায় রাতেই নন্দীগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৯জনের নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, চোলাই মদ উদ্ধার করতে গেলে আদিবাসীরা পুলিশের ওপর হামলা করে। এতে সাত পুলিশ সদস্য আহত হন। তাদের হেফাজত থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম