করতোয়া রক্ষায় ১২৩ কিলোমিটারের মানববন্ধন
দখল ও দূষণমুক্তের দাবি নিয়ে বগুড়ায় মৃতপ্রায় করতোয়া নদীর তীরজুড়ে ১২৩ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বগুড়া শাখা ও বেলা নেটওয়ার্ক যৌথভাবে অংশ নেয়।
আয়োজকরা জানান, করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করাসহ নাব্য ফিরিয়ে আনতে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন। এজন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শুরু করে বগুড়ার শেরপুর উপজেলা পর্যন্ত করতোয়া নদীর ১২৩ কিলোমিটারজুড়ে মানববন্ধন করা হয়।
কর্মসূচিতে গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন সংগঠন, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, অন্যান্য পেশাজীবী এবং সাধারণ মানুষ অংশ নেন।
এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম